গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

গোপালগঞ্জে আন্তজেলা ক্রীড়া প্রতিযোগিতায় নাম না থাকায় এম এইচ খান কলেজের এক শিক্ষার্থী একই কলেজের কয়েকজন শিক্ষার্থীর ওপর হামলা চালায়। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, সড়ক অবরোধ ও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়।গতকাল মঙ্গলবার ও গত সোমবার দফায় দফায় শহরের পুলিশ লাইন মোড়ে ও উলপুর বাসস্ট্যান্ডে এসব ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে একপক্ষের হেমায়েত কাজীসহ দুজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।