গোপালগঞ্জে বোমা হামলায় যুবলীগ নেতা নিহত

সন্ত্রাসীদের বোমা হামলায় গত শনিবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শাহীন খান (৪০) নিহত হয়েছেন। এ ঘটনার পর গতকাল রোববার উত্তেজিত লোকজন হামলা চালিয়ে কয়েকটি বাড়িঘর এবং দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।নিহত যুবলীগ নেতা শাহীনের বাড়ি সদর উপজেলার ভেড়াবাজার গ্রামে। বাবার নাম আবদুল ওহাব খান।