গোপালগঞ্জে অকালপ্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৫৮তম জম্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে জাতীয় কবিতা পরিষদের জেলা শাখার উদ্যোগে শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর বসে। সংগঠনের সভাপতি কবি রবীন্দ্রনাথ অধিকারী এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে কবিতা আবৃত্তি ও বক্তব্য দেন গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাবিবুর রহমান, কবি গাজী লতিফসহ আরও অনেকে।