গৌরনদীতে চার প্রার্থীকে জরিমানা

বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চার কাউন্সিলর প্রার্থীকে গতকাল শুক্রবার সন্ধ্যায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আফরোজ চার প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

গৌরনদীর রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী বলেন, আচরণবিধি লঙ্ঘনের দায়ে চার প্রার্থীর প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।