চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার পশ্চিম নাসিরাবাদ এলাকার একটি বাড়ির গ্যারেজের তালা ভেঙে মোটরসাইকেল নিয়ে গেছে চোর।সূত্র জানায়, গত শুক্রবার গভীর রাতে পশ্চিম নাসিরাবাদের মৌসুমী আবাসিক এলাকার ২ নম্বর সড়কের মমতাজ মহলের গ্যারেজে এই চুরির ঘটনা ঘটে।মোটরসাইকেলটির মালিক ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘গ্যারেজের তালা ভেঙে ও গাড়ির তালা কেটে চোর মোটরসাইকেলটি নিয়ে গেছে।’ এ ঘটনায় পাহাড়তলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওমর ফারুক। পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) সনক কান্তি দাশ প্রথম আলোকে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।