দেশের সব সিএনজি ফিলিং স্টেশনে ২৫ সেপ্টেম্বর শুক্রবার রাত ১২টা থেকে পরদিন ২৬ সেপ্টেম্বর শনিবার রাত ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গতকাল বুধবার সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। তথ্য বিবরণীতে বলা হয়েছে, বিবিয়ানা গ্যাসক্ষেত্রে জরুরি রক্ষণাবেক্ষণের জন্য এই ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।