গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহতরা শঙ্কামুক্ত

রাজধানীর কাকরাইলে গত বৃহস্পতিবার দুপুরে একটি মোটর গ্যারেজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত চারজনই শঙ্কামুক্ত। তাদের অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয় গ্যারেজের কর্মচারী রতন, স্বপন, রুবেল ও মোদাচ্ছের আলী।
পুলিশ জানায়, ওই দিন দুপুর ১২টার দিকে গ্যারেজপট্টি এলাকার রুপালি মোটর গ্যারেজে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে গ্যারেজের কর্মচারী রতন, স্বপন, রুবেল ও মোদাচ্ছের আলীর শরীর দগ্ধ হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছিলেন দগ্ধরা শঙ্কামুক্ত।