আইন–শৃঙ্খলা রক্ষার কাজে ব্যাবহারের জন্য গত বৃহস্পতিবার রাতে গাইবান্ধা সদর উপজেলার ১২১ জন গ্রামপুলিশ সদস্যের মাঝে সোলার ল্যাম্প বিতরণ করা হয়েছে। এক অনাড়ম্বার অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা–২ (সদর) আসনের সাংসদ মাহাবুব আরা বেগম তাঁর তহবিল থেকে এ সোলার ল্যাম্প বিতরণ করেন। গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠান হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খানের সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য দেন জেলা প্রশাসক আবদুস সামাদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রশিদা বেগম প্রমুখ।