গ্রেপ্তার দুই

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সিকদার অ্যাপারেলস হোসিয়ারি নিটিং কারখানায় চুরির ঘটনায় গতকাল রোববার কারখানার দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: নিটিং বিভাগের স্টোর কর্মকর্তা মো. সহিদুল ইসলাম সাহেদ ও ব্যাচ ইনচার্জ মো. আবদুল হাই (৩৮)। তাঁরা সুতা চুরির কথা স্বীকার করেছেন। গতকাল কারখানার ১০ লাখ টাকা মূল্যের সুতা চুরি হয়। এ ঘটনায় মিলের ব্যবস্থাপক বাদী হয়ে মামলা করেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।:nবৃহত্তর কুমিল্লার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে