এ ক ন জ রে

গ্রেপ্তার ১

হরতালের সময় সহিংসতার ঘটনায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় গত মঙ্গলবার বিস্ফোরক আইনে একটি মামলা করেন শ্রমিক লীগের নেতা আবুল বাশার। এতে ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে। ওই দিন রাতেই অভিযান চালিয়ে উপজেলা শ্রমিক দলের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি জুয়েল মিস্ত্রিকে গ্রেপ্তার করে পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম জানান, জুয়েলকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।