গ্রেপ্তার ১

খুলনায় একরামুল নামের এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত সোমবার রাতে রূপসা সেতুর নিচ থেকে তাঁকে আটক করা হয়। ডিবির ভাষ্যমতে, এ সময় একরামুলের কাছ থেকে দেড় লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। তাঁর বাড়ি বাগেরহাট সদরের উত্তর বিদ্যার বাওন গ্রামে। ডিবির সহকারী কমিশনার মো. কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় লবণচরা থানায় মামলা হয়েছে। ওই মামলায় একরামুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।