এ ক ন জ রে

গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গত রোববার রাতে একটি বন্দুক, তিনটি রামদা, একটি ছুরিসহ ফিরোজ মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফিরোজের বাড়ি উপজেলার কায়েমপুর ইউনিয়নের মন্দভাগ গ্রামে। এ ঘটনায় এসআই সুমন কুমার থানায় অস্ত্র আইনে মামলা করেছেন। ফিরোজকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি