গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কমলাপুর দক্ষিণপাড়া এলাকা থেকে মাদক বিক্রির অভিযোগে গত সোমবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁরা হলেন ওই এলাকার শাহাদৎ বিশ্বাস ও মুন্নু মিয়া। গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁঁদের জেলহাজতে পাঠানো হয়। মুকসুদপুর থানার উপপরিদর্শক (এসআই) জাফর আহম্মেদের ভাষ্যমতে, শাহাদৎ ও মুন্নুকে ১৩টি ইয়াবা বড়ি, দেড় শ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।
গোপালগঞ্জ প্রতিনিধি