সংক্ষেপ

গ্রেপ্তার ২

নীলফামারীর ডোমার উপজেলায় গত শুক্রবার রাতে জামায়াতের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নিজ বাড়ি থেকে নজরুল ইসলাম (৪৫) ও আবদুল হককে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর ইসলাম সিদ্দিকী জানান, ওই দুজন জামায়াতের সক্রিয় কর্মী। এ বছরের ৫ জানুয়ারির নির্বাচনের আগে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।