গ্রেপ্তার ২

বরগুনার পাথরঘাটায় পাঁচটি ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত তিনটার দিকে শহরের একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা হলেন কালমেঘা গ্রামের গোলাম মর্তুজা আজাদ ও পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের সোহাগ মল্লিক। পাথরঘাটা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে পাথরঘাটা পৌরসভার সামনে সোহাগ মল্লিকের ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই প্রতিষ্ঠান থেকে পাঁচটি ইয়াবা বড়িসহ তাঁদের আটক করা হয়। থানার ওসি জি এম শাহনেওয়াজ বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালত গতকাল দুপুরে তাঁদের জেলহাজতে পাঠিয়েছেন।