মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা এলাকা থেকে গতকাল শুক্রবার সকালে পাঁচ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াখালীপাড়া গ্রামের মো. হাসান (২৫) ও আমির আহম্মদ (৩২)। জেলা ডিবির পরিদর্শক (তদন্ত) মো. রবিউল ইসলাম বলেন, ওই দুই যুবক দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবালয় থানায় মামলা হয়েছে।