সংক্ষেপ

গ্রেপ্তার ২

চট্টগ্রামে ককটেলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সকাল আটটার দিকে নগরের পতেঙ্গা থানার মহাজনঘাটা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব। তাঁরা হলেন রহমত আলী ও আনিছ মিয়া। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মিমতানুর রহমান প্রথম আলোকে বলেন, ছিনতাইয়ের প্রস্তুতিকালে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে দুটি ককটেল পাওয়া গেছে। এ ঘটনায় পতেঙ্গা থানায় বিস্ফোরক আইনে দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম