গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। পরে ওই কারটি জব্দ ও চালকসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন, সোলায়মান (২২) ও আজাদ হোসেন (২৩)। তাঁদের বাড়ি কুমিল্লা জেলায়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ প্রথম আলোকে জানান, এ ঘটনায় মামলা হয়েছে।