নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইকালে দুই ব্যক্তিকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। সোনারগাঁও থানার ওসি মো. ইউনুস আলী জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে দড়িকান্দি বাসস্ট্যান্ডে দুলাল ও রিপন নামের দুই ছিনতাইকারী একটি অটোরিকশা থামিয়ে চালককে জোর করে গাড়ি থেকে নামানোর চেষ্টা করে। চালকের চিৎকার শুনে লোকজন এসে তাদের আটক করে গনধোলাই দেয়। এ ঘটনায় মামলা হয়েছে।