গ্রেপ্তার ৩

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে ৩০০টি ইয়াবা বড়িসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গত রোববার দিবাগত রাত দুইটার দিকে আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় অবস্থিত হোটেল অভির ৯ নম্বর কক্ষ থেকে ইয়াবা বড়িসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বুড়িচংয়ের বিনুন্দিয়ারচর গ্রামের নাসির উদ্দিন, একই উপজেলার জিয়াপুর গ্রামের মোরশেদ আলম ও আদর্শ সদর উপজেলার ধনুয়াখোলা গ্রামের ফারুক হোসেন। জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।