রাজশাহীর বাগমারা উপজেলায় গতকাল শনিবার মাদকদ্রব্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার চানপাড়া গ্রামের কাঞ্চন বিবি, তাঁর বোন আনজু খাতুন, মাজিদুর রহমান ও পাহাড়পুরের মিনহাজুল ইসলাম। থানার এসআই আসাদুজ্জামান বলেন, চানপাড়া গ্রামের আমিনের বাড়িতে গতকাল ভোরে অভিযান চালায় পুলিশ। আমিন বাড়িতে ছিলেন না। এ সময় একটি ছেঁড়া ব্যাগ থেকে এক কেজি পরিমাণ গাঁজা, ৬০টি ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়। পরে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। ওই চারজনসহ আমিনকে আসামি করে গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে পুলিশ। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।