পটুয়াখালীর বাউফল উপজেলার বগা বন্দর এলাকা থেকে গতকাল মঙ্গলবার আমির হোসেন হাওলাদার (৬০) নামের দণ্ডাদেশপ্রাপ্ত এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি বন্দর এলাকার বাসিন্দা। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা ম মাসুদুজ্জামান বলেন, আমির হোসেনকে অর্থঋণ মামলায় চলতি বছরের ১৩ জুন পটুয়াখালী জেলা যুগ্ম তৃতীয় জজ আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। তিনি পলাতক ছিলেন।