একনজরে

গ্রেপ্তার

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বাবলু মিয়া (৪৫) সদর উপজেলার বহুলী ইউনিয়নের বহুলী গ্রামের বাসিন্দা। তাঁর নামে সদর থানায় ডাকাতি ও অস্ত্র আইনে দায়ের করা চারটিসহ মোট পাঁচটি মামলা রয়েছে। সদর থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, গত মঙ্গলবার রাত ১০টার দিকে বহুলী ইউনিয়নের রাজাপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।