সংক্ষেপ

গ্রেপ্তার

বরিশালের একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তাছলিমা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর এলাকা থেকে সদর থানা-পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার তাছলিমা খাতুন (৪২) শ্রীরামপুর গ্রামের নূর আলীর মেয়ে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, বরিশালের দায়রা জজ আদালতের একটি মাদক মামলায় তাছলিমা খাতুনকে ১৯৯০ সালে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। এই মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তাছলিমা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুরে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা