সংক্ষেপ

গ্রেপ্তার

বগুড়ার শেরপুর থানা-পুলিশ সেলিম রেজা (৩৫) নামের এক ব্যক্তিকে ৫৫টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেছে। গত সোমবার রাত আটটার দিকে শহরের কলেজ রোড এলাকায় এক মাদকসেবীর কাছে ইয়াবা বড়ি বিক্রির সময় তাঁকে আটক করে পুলিশ। সেলিমের বাড়ি উপজেলার মদনপুর পশ্চিম পাড়া গ্রামে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গতকাল দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শেরপুর (বগুড়া) প্রতিনিধি