সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় গত সোমবার দিবাগত রাতে একই কায়দায় তিনটি প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়েছে। দুর্বৃত্তরা ওই তিন বিদ্যালয়েরই প্রধান শিক্ষকের কক্ষের তালা ভেঙে তিনটি পিতলের ঘণ্টা চুরি করে। এ সময় তারা কাগজপত্র তছনছ ও আসবাব ভাঙচুর করে। গতকাল সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা থানায় পৃথকভাবে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।