ঘরে ঢুকে গৃহবধূর সোনার চেইন নিয়ে গেছে দুর্বৃত্তরা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামে গত শনিবার রাতে মুখোশধারী দুর্বৃত্তরা ঘরে ঢুকে গৃহবধূকে মারধর করে সোনার চেইন ছিনিয়ে নিয়ে গেছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় প্রতিবেশী এক কিশোরী আহত হয়েছে।এলাকাবাসী ও হামলার শিকার পরিবারের লোকজন জানান, রাত আটটার দিকে দু-তিনজন মুখোশধারী দুর্বৃত্ত ওই গ্রামের আছকন্দর আলীর বাড়িতে ঢুকে বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেয়। তারা তাঁর পুত্রবধূ রুপা বেগমের (২২) গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেয়।