টাঙ্গাইলের ঘাটাইলে গতকাল বুধবার চোরাই রাবারভর্তি একটি ট্রাক আটক করেছে পুলিশ। মুরাইদ সলিং বাজার থেকে ট্রাকটি আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, ঘাটাইল উপজেলার মুরাইদ গ্রামের আ. রশিদ ও আ. মজিদসহ কয়েকজন গতকাল ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। মুরাইদ সলিং বাজারের কাছে রাবারভর্তি একটি ট্রাক দেখে তাঁদের সন্দেহ হয়। তাঁরা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন। এ সময় ট্রাকটি ফেলে রেখে চালক ও তাঁর সঙ্গের লোকজন পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে ট্রাকটি থানায় নিয়ে আসে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ঘাটাইল থানায় মামলা করেছে। ফুলবাড়িয়ার সন্তোষপুর রাবার বাগান থেকে ট্রাকে করে এ রাবার পাচার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।