টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত হয়েছে। আজ রোববার সকাল সাতটার দিকে উপজেলার পেচারআটা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, সন্ধানপুর ইউনিয়নের বাঁশখালী গ্রামের মোহাম্মদ বুলবুল তাঁর স্কুলপড়ুয়া ছেলে সৈকতকে (১১) শিক্ষককের কাছে পড়াতে নিয়ে যাচ্ছিলেন। ধলাপাড়া চাপড়ি সড়কের পেচারআটা পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সৈকত নিহত হয়। সৈকত ধলাপাড়া হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।