টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পুলিশের ওপর হামলার ঘটনায় গতকাল রোববার তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘাটাইল থানার ওসি মোমিনুর রহমান জনান, কামাল, ফারুক ও মিজানুর নামের তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার দেওজানা বাজারে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চলাকালে পুলিশ অভিযান চালালে সংশ্লিষ্ট ব্যক্তিরা পুলিশের ওপর হামলা চালান। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় গতকাল রোববার দুই শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে।