চকরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে ঘের ব্যবসায়ী নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোরালখালীতে গত রোববার সন্ত্রাসীদের গুলিতে আবদুল হামিদ (৩০) নামের এক ঘের ব্যবসায়ী নিহত হয়েছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ছয়-সাতজনের একদল সশস্ত্র সন্ত্রাসী হাজি দুলা মিয়ার ছেলে চিংড়িচাষি ও ব্যবসায়ী আবদুল হামিদের চিংড়িঘেরে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা আবদুল হামিদের মাথায় গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে আত্মীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে চকরিয়া হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রোববার রাতে সেখানে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।