কক্সবাজারের চকরিয়া উপজেলায় প্রায় ৩০ একর খাসজমিতে রোপণ করা তামাক ধ্বংস করা হয়েছে। প্রশাসন গতকাল সোমবার এ অভিযান চালায়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের নেতৃত্বে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের সমন্বয়ে একটি দল বেলা ১১টার দিকে অভিযানে যায়। তারা উপজেলার কাকারা ও ফাঁসিয়াখালী এলাকায় মাতামুহুরী নদীর চরে ওই তামাক ধ্বংস করে।