দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় গতকাল শনিবার সকালে বিনা মূল্যে তালোড়া বালিকা বিদ্যালয়ে চক্ষুশিবিরের এক দিনের কার্যক্রম শুরু হয়েছে। রুহুল ইসলাম ফাউন্ডেশন উত্তরা ঢাকার আয়োজনে ও তালোড়া পৌরসভার কাউন্সিলর মোশারফ হোসেন মুনশির ব্যবস্থাপনায় চক্ষুশিবিরের উদ্বোধন করেন তালোড়া পৌর মেয়র আবদুল জলিল খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন তালোড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আবদুল খালেক, প্রধান শিক্ষক নূর ইসলাম, নবিউল ইসলাম প্রমুখ। চক্ষুশিবিরে চিকিৎসাসেবা দেন বগুড়া মিশন হাসপাতালের চিকিৎসক হুদমায়ূন কবির, নজরুল ইসলাম ও দিলীপ মারান্ডি। দুই শতাধিক দরিদ্র চক্ষুরোগীকে বিনা মূল্যে ওষুধ ও ব্যবস্থাপত্র দেওয়া হয়।