মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে গ্রামবাংলা সমাজকল্যাণ পরিষদের আয়োজনে দিনব্যাপী ১৭তম চক্ষুশিবির অনুষ্ঠিত হয়। এতে ৩৫০ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। বিএনএসবি মৌলভীবাজার চক্ষু হাসপাতালের চিকিৎসক চন্দ্র শেখর, অঞ্জন দেবনাথ, মোজাহের হোসেন রোগীদের চিকিৎসা দেন। সহকারী হিসেবে ছিলেন অনুপম পাল, নিলু পাল, সুধীর শব্দকর ও সাদিক মিয়া।