চক্ষুশিবির

বগুড়ার ধুনটের গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে মিশন হাসপাতালের আয়োজনে গতকাল শনিবার বিনা মূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। শতাধিক রোগীকে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। সকালে চক্ষুশিবিরের উদ্বোধন করেন ধুনট পৌরসভার মেয়র এ জি এম বাদশাহ্। এ সময় গোসাইবাড়ী ইউপির চেয়ারম্যান রাশেদুজ্জামান, মিশন হাসপাতালের চিকিৎসক নজরুল ইসলাম, মহাব্যবস্থাপক জেমস কিরিট বিশ্বাস, কর্মসূচি কর্মকর্তা রতন দাস প্রমুখ উপস্থিত ছিলেন। ধুনট (বগুড়া) প্রতিনিধি