বরগুনার আমতলীতে মফিজ উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল শুক্রবার বিনা মূল্যে দিনব্যাপী চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। ফ্রেন্ড হলোস ফাউন্ডেশন এবং ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগিতায় স্থানীয় নজরুল স্মৃতি সংসদ এর আয়োজন করে। আয়োজকেরা জানান, ২২০ জনকে চক্ষুরোগের চিকিৎসা দেওয়া হয়েছে এবং ৫০ জনকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে।
আমতলী (বরগুনা) প্রতিনিধি