বন্দরনগর চট্টগ্রামে ছিনতাইপ্রবণ এলাকাগুলো শনাক্ত এবং ছিনতাইকারীদের নতুন তালিকা তৈরি করার কথা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) নতুন কমিশনার মোহাম্মদ আবুল কাশেম। কমিশনারের সম্মেলনকক্ষে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।