চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার পুলিশ গতকাল শুক্রবার সন্ধ্যায় চান্দগাঁও আবাসিক এলাকা থেকে মনছুর আহমদ (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে। মনছুর স্থানীয় ফরিদের পাড়ার নূর মোহাম্মদের ছেলে।চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘মনছুর ২০০৩ ও ২০০৭ সালে দুই দফায় অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তার হন। পরে জামিনে বেরিয়ে তিনি আবার সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।