
নগরের কোতোয়ালি থানার বান্ডেল রোড এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সেবক কলোনিতে গতকাল মঙ্গলবার অগ্নিকাণ্ডে দুটি কাঁচা বসতঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রামের উপসহকারী পরিচালক আবদুল মালেক বলেন, বেলা দুইটার দিকে সেবক কলোনির একটি বসতঘরে রান্নার চুলা থেকে আগুন ধরে যায়। খবর পেয়ে আগ্রাবাদ ও নন্দনকানন ফায়ার স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে যায়। বেলা সোয়া তিনটার দিকে আগুন নেভাতে সক্ষম হন ফায়ার স্টেশনের কর্মীরা। আগুনে দুটি বসতঘর পুড়ে গেছে। এতে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।