চট্টগ্রামে আদালতের এজলাস কক্ষ থেকে গতকাল সোমবার এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে।সাময়িক বরখাস্ত হওয়া দুই পুলিশ সদস্য হলেন সাধন কান্তি দাস ও ভুবন চন্দ্র দেবনাথ। তাঁরা চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের আসামিদের তদারকের দায়িত্বে ছিলেন।