বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজা আজ মঙ্গলবার বাদ জোহর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ চট্টগ্রামবাসীকে জানাজায় অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
গত শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে কোকো মারা যান।