চট্টগ্রামের খুলশী থানাধীন আকবর শাহ কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম (২০) নামে এক যুবককে ২০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শনিবার ভোররাত চারটার দিকে এ অভিযান চালানো হয়।জাহিদুল নগরের ইস্পাহানি ১ নম্বর গেট এলাকায় থাকেন। তাঁর বিরুদ্ধে খুলশী থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।