চট্টগ্রামে ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন জলসা শপিং কমপ্লেক্স এলাকা থেকে সাড়ে ৩০০ ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত শনিবার গভীর রাতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন দিদারুল আলম (২৮) ও ইকবাল (৩৪)। দিদারুল চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন সোনাকানিয়া উকিলপাড়ার মাহবুবুর রহমান ও ইকবাল সাতকানিয়ার উত্তর মাদ্রাসা সিকদারপাড়ার জিয়াউল হকের ছেলে বলে জানা গেছে।