চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার তক্তারপুল এলাকায় মো. শাহেদ (৩২) নামের এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে তক্তারপুল এলাকায় গলির মাথায় বসে শাহেদসহ কয়েকজন তাস খেলছিলেন। একপর্যায়ে তাঁদের মধ্যে ঝগড়া বেধে যায়। এ সময় শাহেদকে মারধর ও ছুরিকাঘাত করা হয়। তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের বেশ কয়েকটি চিহ্ন রয়েছে।

বাকলিয়া থানার ওসি এ কে এম এস ইকবাল বলেন, ‘তাস খেলা নিয়ে তর্কবিতর্ক থেকে এই খুনের ঘটনা ঘটেছে বলে অনুমান করছি।