চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঝুঁকি, লবণাক্ততা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি প্রভৃতি সূচকের মানদণ্ডে সারা পৃথিবীতে বাংলাদেশ সবচেয়ে বেশি বিপর্যস্ত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম। চট্টগ্রামও এসব ঝুঁকির মধ্যে রয়েছে।গতকাল বৃহস্পতিবার কমিউনিটি ম্যানেজড ডিজাস্টার রিস্ক রিডাকশন ফোরামের (সিএমডিআরআর) আয়োজনে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে জলবায়ু পরিবর্তনবিষয়ক সেমিনারে বক্তারা এ কথা বলেন।সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল মালেক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক রুহুল আমিন, কাউন্সিলর শাহিদা কাশেম প্রমুখ। কর্মশালায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, পরিবেশ অধিদপ্তর, ওয়াসা, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।