চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার অক্সিজেন মোড়ে ট্রাকচাপায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গতকাল রোববার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, ট্রাকচাপায় নিহত পোশাককর্মীর নাম শামসুন্নাহার (১৮)। তিনি স্থানীয় ক্লিফটন গার্মেন্টস কারখানায় কাজ করতেন। আহত অন্য পোশাককর্মীর নাম রিজওয়ানা আক্তার (১৮)।