চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় নিহত ১

চট্টগ্রামের সদরঘাট থানার আরবঘাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় বাচ্চু মিয়া (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।