চট্টগ্রাম নগরের জামালখান এলাকায় গতকাল রোববার দুপুরে একটি রিকশা চুরির ঘটনায় তিনজনকে গণপিটুনি দিয়েছে জনতা। তাঁরা হলেন, মো. জামাল (৩৫), আবদুস শুক্কুর (৩০) ও রহিম ওরফে কাদের (২৮)। পরে পুলিশ আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।