চট্টগ্রাম নগরের নাসিমন ভবনসংলগ্ন নেভাল এভিনিউ এলাকায় গতকাল সোমবার সকালে পোস্টার লাগানোর সময় বিএনপির এক কর্মীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন হান্নান ও মোশারফ। মোশারফ বিএনপির কর্মী এবং হান্নান রিকশাচালক বলে জানা গেছে। হান্নান টাকার বিনিময়ে পোস্টার লাগান।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সরকার ও পুলিশের বিরুদ্ধে পোস্টার লাগানোর সময় বিএনপির কর্মী মোশারফসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।