ভারী বৃষ্টি হলেই চট্টগ্রাম নগরে নিম্নাঞ্চল প্লাবিত হয়। বৃষ্টির সঙ্গে যোগ হয় কর্ণফুলী নদীর জোয়ারের পানি। পানিবন্দী হয়ে পড়ে নগরের কয়েক লাখ মানুষ। ডুবে যায় নগরের প্রধান সড়ক, অলিগলি, ঘরবাড়ি ও দোকানপাট। কোথাও হাঁটুজল, কোথাওবা কোমরপানি। এতে কয়েক দিন পরপরই চরম দুর্ভোগে পড়ে নগরবাসী। নগরের কোথাও কোথাও হাঁটু থেকে কোমরসমান পানি জমে। আজ সোমবার চট্টগ্রাম নগর ঘুরে ছবিগুলো তোলা হয়েছে।
